

জহিরুল ইসলাম জয় :
চাঁদপুরের হাজীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৩ নভেম্বর বৃহস্পতিবার পৌর এলাকার বলাখাল রামপুর সড়কের ঝোঁপঝাড়ের ভিতরে আনুমানিক ৩/৪ দিন পূর্বে ৪০ বছর বয়সী অজ্ঞাত এ যুবকের নিথর দেহ পড়ে ছিল।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইর সৈয়দ উপস্থিত থেকে লাশ উদ্ধার করেছে। লাশ উদ্ধারের খবরে আসপাশের উৎসুক জনতা এক নজর দেখতে ভীড় জমাতে দেখা যায়।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্ততি নেয় পুলিশ।







