

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর একটি র্যালী বের হয়ে বাজার প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত ইউএনও আজিজুন্নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সমবায় কর্মকর্তা নাজমুন নাহার।

ভাইস চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম, আজাদ জুয়েল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন।

আলোচনান্তে উপজেলা পর্যায় শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠানকে সম্মননা স্মারক প্রদান করা হয়।







