কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষা ২০২২

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ৬ নভেম্বর-২২
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন ছয় জেলার ১৯২ কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের জানান, এ বছর বোর্ডের ৪১৯ টি প্রতিষ্ঠান থেকে ৮৭ হাজার ৬ শ ৪১ জন অংশ নিয়েছে।

এর মধ্যে ছাত্রী ৪৯ হাজার ৫ শ ৭০ জন, ছাত্র ৩৮ হাজার ৭১ জন এবং বিজ্ঞান বিভাগে ২১ হাজার ২৫ জন, মানবিক বিভাগে ৪১ হাজার ৫শ ৯০ জন ও ব্যবসা শিক্ষা বিভাগে ২৫ হাজার ২৬ জন।

উল্লেখ্য, এ বছর রেজিস্ট্রেশন করেও এ বোর্ডের ৩১ হাজার ২ শ ৯৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করেনি।
এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে নেয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

You might like