

ফরিদগঞ্জ(চাঁদপুর)সংবাদদাতা:
সড়কের দু’পাশে সারি সারি কলাগাছ। পরেশসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা শতশত কলাগাছ কেটে সাবাড় করলো। গাছের সাথে এই নির্মম শত্রæতা উদ্ধারের কাজটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পুর্ব পোয়া গ্রামে শনিবার রাতে ঘটেছে।
ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় পুর্ব দাসপাড়ার লোকজন কিছুটা আতংকগ্রস্থ।

ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালির বাজার-কাটাখালী সড়কের পুর্ব পোয়া গ্রামের দাসপাড়া থেকে চৌকিদার বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার পর্যন্ত সড়কের দুই পাশে থাকা কয়েকশত কলাগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
স্থানীয় পলাশ দাস(৩৮), হারাধন দাস(৬০), বিমল দাস(৪২), মাইনুল ইসলাম (৪২) বাচ্চু (৫৯)সহ অনেকে জানান, রাস্তার দুই পাশের মাছের ঝিলগুলো আমরা চাষাবাদ করছি। মাছের ঝিল দেখতে এসে রোববার সকালে দেখি সড়কটির দুই পাশের কয়েক শত কলাগাছ কে বা কারা কেটে ফেলে রেখেছে। গাছের সাথে এমন শত্রæতার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবী জানান।
স্থানীয় সাইফুল ইসলাম সোহেল জানান, বিষয়টি দ্রæত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। একটি সম্প্রদায়ের লোকজনকে ভয়ভীতি দেখানোর জন্যও এটি করতে পারে বলে মনে করছেন।

ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন জানান, গাছের সাথে এমন নির্মণ সত্রæতা খুবই দু:খ জনক, এদের শাস্তি হওয়া উচিত। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: শহিদ হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কোন লিখিত অভিযোগ এখন পর্যন্ত পাইনি। পেলে ব্যবস্থা নেবো।







