

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
উপজেলা পরিষদের সভা কক্ষে সোমবার সকালে ডিজিটাল উদ্ভাবনী মেলার এক ফেস ব্রিফিং করেছেন, ইউএনও তাসলিমুননেছা, সহকারী কমিশনার (ভূমি) আজিজুননাহার।
এ সময় বক্তব্য রাখেন, সহকারী প্রোগ্রামার মো: শাহজাহান, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জান, ইত্তেফাক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: মহিউদ্দিন, মাধ্যমিক একাডেমীক সুপার ভাইজার আবদুল্লাহ্ আল মামুন, যুগান্তর প্রতিনিধি প্রবীর চক্রবর্তী প্রমুখ।

প্রেসব্রিফিং এ ইউএনও ডিজিটাল সেবা প্রদানকারী সরকারী দপ্তরগুলোকে মেলায় অংশ গ্রহণ নিশ্চিত করণ ও সাধারণের মধ্যে সরকারের সেবা সহজিকরণ ও সচেতনতার সৃষ্টির লক্ষ্যে মেলার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

বক্তারা বলেন, মেলায় বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজনের উপস্থিতি নিশ্চিত করণে গুরুত্বারোপ করা হয়েছে। যাতে সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও দুর্নীতি কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে।







