

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
হার্ট বক্ল ও হাড় ক্ষয় জনিত বাম পায়ের হিপ জয়েন্ট প্রায় মৃত, প্রস্রাবে ইনফেকশন, মাথা,স্কিন ও চোখের গুরুতর রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন ইমাম জয়নাল আবেদীন (৪০)।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের একই সাথে পাঁচ বিশেজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাঃ সোহেল মাহমুদ আরাফাত , ফজলুর রহমান, আব ুজাফর চৌধুরী (বিরু), আনওয়ারুল কবীর, শহীদুল্লাহ সিকদারের চিকিৎসাধীন রয়েছেন।

তার পরীক্ষা- নিরীক্ষা ও হার্টের রিং বসানোসহ অপারেশনে প্রায় ১৪ লাখ টাকার প্রয়োজন। চাঁদপুরের ফরিদগঞ্জের পৌরসভার ওয়াপদা মসজিদের ইমাম। তিনি ভূমিহীন অসহায় হওয়ায় বিপুল পরিমাণ চিকিৎসা ব্যয় মেটানো কোন ভাবেই তার পক্ষে সম্ভব হচ্ছে না।
ওয়াপদা মসজিদে ইমামতি দিয়েই অর্ধাহারে- অনাহারে পরিবার নিয়ে অতী কষ্টে চলছেন। নিজের এক ইঞ্চি জমিও নেই। ওয়াপদার পরিত্যাক্ত ভবনে পরিবার নিয়ে বসবাস করছেন। তাই তাকে সুস্থ করে তুলতে দেশের বিত্তবান মানুষসহ প্রধান মন্ত্রীর সহায়তা চেয়েছেন তার স্ত্রী। জয়নাল আবেদীন, হিসাব নং-২৪২১৫৮০০০৬১২৮,ডাচ্ বাংলা ব্যাংক ,চাঁদপুর শাখা । মোবাইল নম্বর ০১৭২৫১৭৪৩৭৭







