

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়ায় মা মশলা ঘর লিটল্স ফুটবল টুর্নামেন্ট খেলায় হলুদ টীম ১-০ গোলে সবুজ টীমকে পরাজিত করে চ্যাম্পিয়ণশীপ অর্জন করে। টুর্নামেন্ট কমিটিতে ছিলেন, ওমর ফারুক মীম,শরীফ,আল আমিন, ফাহাদ মিসবাহ্ প্রমূখ।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সাবেক কাউন্সেলর শাহ্ জালালের সভাপতিত্বে ও মোঃ মেজবাহ্র সঞ্চালনায় প্রধান অতিথি ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন বলেন, মানুসিক ও শারীরিক সুস্থ্যতার জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই এলাকা ভিক্তিক খেলার মাঠ তৈরিতে সরকারী ও বেসরকারী ভাবে উদ্যোগ নেওয়া দরকার।


আমাদের প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ রক্ষায় খেলাধুলাকে উৎসাহীত করতে হবে। শিশু-কিশোর –তরুন ও যুবসমাজের মাদক ইভটিজিং থেকে রক্ষায় খেলাধুলার প্রয়োজন অত্যধিক। আগামীতে এ গ্রামে তোমাদের জন্য একটি মান সম্মত খেলার মাঠ তৈরি করতে আমার আপ্রাণ চেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় আরোও বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা মোঃ শরিফ হোসেন মৃধা প্রমূখ।







