
ফরিদগঞ্জ সংবাদদাতা :
উপজেলার বিশ কাটালীতে শিক্ষকের হাতে শিক্ষক লাঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি স্থানীয় একটি মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে। কামাল হোসেন সন্তোসপুর হাই স্কুলের সহকারী শিক্ষক।

লাঞ্চনার শিকার ঢাকা তিতুমীর সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফারুকুল ইসলাম জানান, শুক্রবার ১১ নভেম্বর এলাকায় নিজ বাড়ির নিকট পৌঁছালে কামালের নেতৃত্বে এক দল কিশোর গেং আমাকে গাল মন্দসহ কিল-ঘুষি দিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় আমার ডাক-চিৎকারে লোকজন এসে আমাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করায়। আমি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
অভিযুক্ত শিক্ষক কামাল হোসেন জানান, ইমাম নিয়োগকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়েছে মুসুল্লিদের সাথে আমি কাউকে লাঞ্চিত করিনি।
আমার সম্মান নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি । অভিযোগটিতদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকার বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ তীব্র নিন্দা জ্ঞাপন করেছে।







