

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে মাতৃছায়া কিন্টারগার্টেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মিলাদ ও দোয়া শনিবার সকালে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ মাসুৃদ আলমের সঞ্চালনায় ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ আমির হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য ও উপস্থিত ছিলেন, কাউন্সেলর মোঃ জাকির হোসেন, কাউন্সেলর মোহাম্মদ হোসেন, প্রেসক্লাব সহ-সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, উপদেষ্টা মন্ডলীর মোঃ আব্দুল হামিদ , ম্যানেজিং কমিটির সহ –সভাপতি মোস্তফা কামাল মুকুল , মোঃ মহসীন হোসেন, স্কাউট সম্পাদক মোঃ জিয়াউর রহমান, থানা অফিসার ইনচার্জ পতœী আফরুজুন্নাহার ,ডিজিএম (পল্লী বিদ্যুৎ) পতœী ফাতেমাতুজ জোহরা প্রমূখ।
বক্তারা বলেন, মাতৃছায়া কিন্টারগার্ডেনের প্রতিষ্ঠার একুশ বছরে বরাবর কৃতি
র সাথেই এগিয়ে চলছে। প্রাইভেট প্রতিষ্ঠান হিসাবে শিক্ষকদের আন্তরিকতা ও সুচারু পরিচালনা ও অভিভাবকদের সহযোগীতায় একটি মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়াতে সক্ষম হয়েছে। আধুনিক পরিবেশে উন্নীত করতে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। সেটাও আশা করি কেটে উঠতে সক্ষম হবে।
প্রতিষ্ঠাতা মাসুদের প্রচেষ্টায় সকলেই মুগ্ধ। এ সময় বক্তারা বিদায়ী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উত্তর উত্তর সফলতা কামনা করেন।
পঞ্চম শ্রেণীর অভিভাবকদের পক্ষ থেকে ২২ হাজার টাকা স্কুল উন্নয়ণে প্রদান করা হয়। ইতিপূর্বে ২০১৯শের ব্যাচ ২০ হাজার টাকা দিয়ে সহায়তা করেছে। দু‘ব্যাচের অর্থ দিয়ে পুরো স্কুলটির ক্যাম্পাসসহ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে প্রায় অর্ধলক্ষ টাকা ব্যয়ে। দোয়া ও মুনাজাত শেষে মিষ্টান্ন বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।







