

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাধীন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষের দিকে। ইউনিয়টিতে ৯টি ভোট কেন্দ্রে ২০ হাজার ৩শত ৩০জন ভোটার ভোট প্রয়োগর করবে।
এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হতে চলছে। ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য ভোটারদের ধারণা প্রদানের জন্য ২৫ নভেম্বর শুক্রবার ও ২৬ নভেম্বর শনিবার দু‘দিন নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে অনেকটাই ভোটার পর্যায় সচেতনতার অভাব লক্ষ্যকরা যাচ্ছে। নির্বাচন কমিশনকে আরো বেশি সময় দিয়ে এ পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল বলে প্রার্থী ও ভোটাররা। প্রার্থীরা জানান , আমরা প্রার্থীরাই এসেছি ভোটাররা আসেনি।

শুক্রবার খুরুম খালী কেন্দ্রে ভোটার পর্যায় এ পদ্ধতির প্রদর্শণীতে গিয়ে দেখা গেছে সারা দিনে মাত্র এক থেকে দেড়শত ভোটার ৩টি ওয়ার্ডের দেখতে এসেছে।
উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী গৌতম চন্দ্র শীল বাবুর কাছে টাকা তোলার বিষয় জানতে চাইলে তিনি জানান, অস্থায়ী ব্যুথ তৈরির জন্য এক হাজার টাকা করে প্রার্থীদের কাছ থেকে নিচ্ছি। এছাড়া কোন টাকা নেওয়া হচ্ছে না।

প্রার্থীদের মধ্যে ৫নং ওয়ার্ডের নেয়ামত উল্যাহ সুমন মেম্বার পদ প্রার্থী (আপেল) প্রতীক , ১নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী (তালা) প্রতীক সত্যতা স্বীকার করে জানান, আমাদের কাছ থেকে গৌতম চন্দ্র শীল বাবু এক হাজার টাকা করে নিয়েছে বুথ তৈরির নাম করণ করে।
এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর ছিদ্দিক বলেন, টাকা নেওয়ার কোন বিধান নেই । সত্যতা পেলে ব্যাবস্থা নেয়া হবে।







