

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা প্রতিনিধি: ০৮ ডিসেম্বর ২০২২
আজ কুমিল্লা মুক্ত দিবস। মহান স্বাধীনার যুদ্ধে ১৯৭১ সালের এই দিনে কুমিল্লা জেলা পাকহানাদার মুক্ত হয়। দিবসটি উপলক্ষে কুমিল্লায় নানান কর্মসূচি পালিত হচ্ছে।
এ উপলক্ষে সকালে কুমিল্লা টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য রালি নগর উদ্যানে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধা ও বীর শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন কুমিল্লার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহার, সিটি মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মোঃ আবদুল মান্নানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠান।

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপণ শেষে বীর শহিদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।







