ফরিদগঞ্জে সুবিদপুর-বাসারা সড়কের কাজে ধীরগতি

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে সুবিদপুর- বাসারা বাজার সড়কের কাজে ধীরগতির কারণে দু‘বছর যাবত ওই পথে যাতায়াতকারীরা অন্তহীন দুর্ভোগ পোহাচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠান বারবার কার্যাদেশের সময়সীমা বৃদ্ধি করেও কাজটি শেষ করতে পারছেনা। ফলে দৈনিক জরিমানা গুণে কাজ করতে হচ্ছে।

পূর্ব সুবিদপুর-বাসারা বাজার সড়কটি এম/এস শহীদ ব্্রাদার্স কনটেমরারী নামের ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় দু‘বছর পূর্বে কোটি ৭ লাখ টাকায় কাজটি নিয়েছে। কাজটি নেওয়ার পর ঠিকাদার কার্যাদেশের সময় কাজ শুরুই করেনি। পুনরায় সময় বৃদ্ধি করে কাজ শুরু করলেও ধীর গতি এমনকি এক সময় বন্ধ করে রাখার কারণে কার্যাদেশের ২য় মেয়াদের সময়সীমা শেষ হলেও কাজের শেষ হয়নি।

ফলে কাজটি চীফ ইঞ্জিনিয়ার পরিদর্শন করে আর সময় বৃদ্ধির সুযোগ না দিয়ে দৈনিক জরিমানার ভিত্তিতে কাজ শেষ করার নির্দেশ দেন। বর্তমানে খুবই ধীরগতিতে চলছে কাজ। এমন পরিস্থিতিতে ওই পথে যাতায়াতকারীরা চরম ঝুঁকি ও দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করছে।

এ বিষয়ে কাজের ঠিকাদার প্রিয় সময় ডট কমকে জানান, কাজ চলমান রয়েছে। তাছাড়া এখনতো আর বর্ষা নেই। সাধারণের চলাচলে তেমন একটা সমস্যা হচ্ছে না। আশা করি খুব কম সময়ের মধ্যেই কাজটি শেষ করতে পারবো।

উপজেলা (এলজিইডি) প্রকৌশলী আবরার আহমেদ প্রিয় সময় ডট কমকে জানান, কাজটির সময়সীমা কয়েক দফা শেষ হলেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদার। বার বার তাগিদ দেওয়া সত্তে¡ও কাজ শেষ না করায় চীফ ইঞ্জিনিয়ার দৈনিক জরিমানা ভিত্তিতে কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। সেভাবেই চলছে। তবে কাজ এখন পুরোদমে চলছে।


এ বিষয়ে এলজিইডির চাঁদপুর জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনূছ বিশ^াস প্রিয় সময় ডট কমকে জানান, কাজের প্রায় পঞ্চাশ শতাংশ শেষ হয়েছে। সামনে অল্প সময়ের মধ্যেই কাজটি শেষ করতে পারবে আশা করি। আমি নিজেও কাজটি পরিদর্শন করেছি, তাছাড়া প্রতিদিন কাজটি তদারকি করা হচ্ছে।

You might like