ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই বিতরণ শুরু

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারী বিনা মূল্যের বই বিতরণ শুরু করেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তালিমুননেছা আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠান প্রধানদের হাতে নতুন বই তুলে দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মাহাবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার একে মোহাম্মদ আলী জিন্নাহ্, ইত্তেফাক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, একাডেমীক সুপার ভাইজার আবদুল্লা আল- মামুন , মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম প্রমূখ।


মাধ্যমিক শিক্ষা অফিসার কেএম মোহাম্মদ আলী জিন্নাহ্ জানান, স্কুল ও মাদ্রাসার ৭ম ও ৯ম শ্রেণীর বই এখনও পৌঁছায়নি। আর বাকী সকল শ্রেণীর বই চাহিদা মতো পেয়েছি। ১০৪টি স্কুল ও মাদ্রাসায় বইয়ের চাহিদা ৭ লাখ ৭৬ হাজার ৩‘শত ৬৮টি কপি। আশা করছি অল্প সময়ের মধ্যেই বাকি বই পেয়ে যাবো।

You might like