ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ে সাথে সাথে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন, সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেজয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ইউএনও তাসলিমুননেছা, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, থানা অফিসার ইনচার্জ আঃ মান্নান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, ছাত্রলীগ নেতা খাজে আহমদ মজুমদার, মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদুল্লাহ তপাদার, যুবলীগ নেতা আবু সুফিয়ার শাহিনসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধান প্রমূখ।

পুস্পস্তবক অর্পণের সময় এমপি ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যের সামনে ছাত্রলীগ একটি গ্রæপ অপর গ্রæপের পুস্পস্তবকটি ছিঁড়ে মাটিতে ফেলে দিতে দেখা গেছে।

You might like