

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে বুধবার (২১ ডিসেম্বর) মাতৃছায়া কিন্ডারগার্টেন (কেরোয়া) স্কুলের বার্ষিক ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সমাজ সেবক মোস্তফা কামাল মুকুলের সভাপতিত্বে ও রেজাউল করিম মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কিন্ডারগার্টের আইকন হলো রেজাউল করিম মাসুদ। তার প্রমাণ এ শাখার দায়ীত্ব নিয়ে এক বছরের মধ্যেই তা দৃশ্যমান হলো। অভিভাবকদের আরোও সচেতন হতে হবে। শিক্ষকদের আন্তরিকতার কারণে অল্প বেতনেও ভালো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। এ স্কুলের শিক্ষকরা তারই প্রমাণ দিতে সক্ষম হয়েছে। স্কুলটির উন্নয়ণে সার্বিক সহযোগীতা এলাকার সকল শ্রেণী ও পেশা জীবিদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের সভাপতি তার দির্ঘ অভিজ্ঞতার আলোকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিম মাসুদ বলেন, আমরা অভিভাবকদের ভালো সহযোগীতা পেলে আরাও মান বৃদ্ধি করতে পারবো। স্কুলের একুশ বছরে অতিবাহীত হয়েছে। এরই মধ্যে এ প্রতিষ্ঠানে পড়াশুনা করা একাধীক ছাত্র/ছাত্রী ডাক্তার ,শিক্ষক , ইঞ্জিয়ার হিসাবে প্রতিষ্ঠা অর্জনের ধারপ্রান্তে এসে পৌঁছাতে সক্ষম হয়েছে।

এ সময় আরোও বক্তব্য রাখেন, সমাজ সেবক মোঃ কামাল মিয়াজী, মোঃ মহসীন ভূঁইয়া,স্কুল পরিচালক মাইনুল হক পাবেল প্রমূখ। অনুষ্ঠান শেষে ভালো ফলাফল অর্জন কারী ছাত্র/ছাত্রীদের হাতে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।







