ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জের খাজুরিয়া বাজারে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ মিজানুর রহমান পাটওয়ারী (৩৫)।

রোববার (২৫ ডিসেম্বর) রাতে উপজেরঅ খাজুরিয়া বাজারে এ দূর্ঘটনাটি ঘটে।মিজানুর রহমান পাশ^বর্তী রামগঞ্জ উপজেলার মধ্য দরবেশপুর গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত আঃ খালেক পাটওয়ারীর ছেলে।

নিহতের ভাই সুমন পাটওয়ারী ও থানা পুলিশ জানান, রোববার রাতে মোটর সাইকেল যোগে নিজ বাড়ি হতে রুপসা বাজার আসার পথে ফরিদগঞ্জের খাজুরিয়া বাজার নামক স্থানে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক জখম হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

You might like