

ফরিদগঞ্জ প্রতিনিধি :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন রাসেল (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
গত বৃহস্পতিবার (২২ডিসেম্বর) রাতে জিজান প্রদেশ থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক র্দূঘটনায় পতিত হলে ওই এলাকার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মৃত্যু হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ইসমাইল হোসেন রাসেলে আমার পৌর এলাকার কাছিয়ারা গ্রামের বাসিন্দা।
নিহত ইসমাইল হোসেন রাসেল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযুদ্ধা সারোয়ার হোসেনের ছেলে। রাসেল ৭ মাসে বয়সের এক সন্তানের জনক।
নিহত ইসমাইল হোসেন রাসেলের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. সারোয়ার হোসেন কান্না জড়ানো কন্ঠে বলেন, আমার ৪ ছেলের মধ্যে রাসেল ৩য় । গত ৮ মাসপূর্বে অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছি। সাত মাস বয়সের একটি নাতি আছে। আমার ছেলের লাশ দেখতে দেশে আনার জন্য সরকারের সহযোগীতা কামনা করছি।
এর আগে সৌদি আরবের দাম্মামে গ্রিল ওয়ারিং কাজ করার সময় ক্রেন থেকে লোহার পিলার ছিঁটকে পড়ে মোঃ রবিউল বেগ (৩৮) নামে আরোও একজন বাংলাদেশি যুবক গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) নিহত হয়েছে। দাম্মাম শহরের আল কাতিব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ রবিউল বেগ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের আবুল কালাম বেগের বড় ছেলে।
সৌদি আরব প্রবাসী একই গ্রামের সালাউদ্দিন সজিব মৃত্যু বিষয় নিশ্চিত করে জানান, রবিউল ওয়ারিং এর কাজ করার সময় হঠাৎ ক্রেনের ত্রæটির কারণে একটি লোহার পাইপ তার গায়ে ছিঁটকে পড়ে দূর্ঘটনায় পতিত হলে, আমরা তাকে সৌদি আরবের আল কাতিব সেন্টার হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের বাবা আবুল কালাম বেগ জানান, সাত বছর আগে রবিউল সৌদিতে যায়। আগামী ফেব্রæয়ারি মাসে বাড়িতে আসার কথা ছিল অগ্রিম বিমানের টিকেটও কেটে রেখেছে। যে বিমানে পরিবার-পরিজনদের সাথে দেখা করতে আসার কথা। আজ সেই বিমানে আসবে তার লাশ।







