আক্কাছ আলী রেলও‌য়ে একা‌ডে‌মির বই বিতরণ উৎস‌ব

সাইদ হোসেন অপু চৌধুরী :

নতুন বছ‌রের প্রথম দি‌নে আক্কাছ আলী রেলও‌য়ে একা‌ডে‌মির ছাত্র-ছাত্রী‌রা পেল চাররঙ্গা নতুন বই।

রোববার দুপুর ১২টা বিদ্যালয় মিলনায়‌তে বই বিতরণ উৎস‌বে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন বিদ‌্যালয় ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি ও জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

এ সময় তি‌নি ব‌লেন, বি‌শ্বের কোথাও আমা‌দের দে‌শের ম‌তো বিনামূ‌ল্যে বই বিতরণ করা হয় না। জন‌নেত্রী শেখ হা‌সিনা শিক্ষার্থী‌দের সাথে বছ‌রের প্রথম দিন বই বিতরণ কার্যক্রম শুরু ক‌রেন। আজ দে‌শের ৪ কোটি শিক্ষার্থীর হাতে ৩৪ কো‌টি নতুন বই তু‌লে দেওয়া হ‌চ্ছে। সারা‌বি‌শ্বে যুদ্ধ প‌রি‌স্থিতর মা‌ঝেও সরকা‌রের এ উ‌দ্যোগে কোটনভাটা প‌রে‌নি। প্রপাকান্ডা ছড়া‌নো হ‌য়ে‌ছে জন‌নেত্রী শেখ হা‌সিনা বছ‌রের প্রথম দিন বই দি‌তে পার‌বেন না। সক‌লে সু‌শিক্ষায় শি‌ক্ষিত হ‌য়ে ভাল মানুষ হওয়ার চেষ্টা কর‌বে। ত‌বেই দেশ ও সমাজ তোমার কাছ থে‌কে উপকৃত হ‌বে।

তি‌নি শিক্ষার্থী‌দের উ‌দ্দে‌শ্যে আরও ব‌লেন, তোমরা সব সময় প‌রিচ্ছন্ন থাক‌বে, নিয়‌মিত স্কু‌লে আস‌বে। শিক্ষক ও বাবা মার কথা সব সময় শুন‌বে। গুরুজন‌কে সম্মান কর‌বে ও ছোট‌দের‌কে স্নেহ কর‌বে। অযথা অর্থ খরচ না ক‌রে অর্থ সঞ্জ‌য়ে ম‌নো‌যোগী হ‌বে।

এবার স্কু‌লের বাৎস‌রিক পিক‌নিক স্কু‌লে হ‌বে। নতুন ক‌্যাম্পা‌সে আমরা অ‌বিভাবক ও ছাত্র ছাত্রী‌দের নি‌য়ে পিক‌নিক করা হ‌বে। এরজন‌্য যা কিছু প্রয়োজন আ‌মি মিটা‌বো।

অনুষ্ঠা‌নে সভাপতিত্ব ক‌রেন আক্কাছ আলী রেলও‌য়ে একা‌ডে‌মির প্রধান শিক্ষক ‌মোঃ গোফরান হো‌সেন।

বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়াজীর প‌রিচালনা উপ‌স্থিত ছি‌লেন ম্যানেজিং কমিটির সদস্য কৃষ্ণা দাস, মোহাম্মদ আলী শিকদার, ইব্রাহীম খলিল, শামসের আহমেদ, সহকারি শিক্ষক ফরিদ আহমেদ পাটওয়ারী, মোঃ শাহদাত হোসেন, জায়েদ ইমতিয়াজ, তানিয়া জেসমিন, বদরুন্নেছা বিথি, সায়মা আহমেদ চৌধুরী, মরিয়ম বেগম, ফেরদৌসি সুলতানা, জাকির হোসেন, শিউলি রানী।

You might like