আবু নঈম পাটওয়ারীর জন্মদিনে জেলা মহিলা আওয়ামী লীগের শুভেচ্ছা

সাইদ হোসেন অপু চৌধুরী :
বছরের প্রথম দিনে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও কেক কেটে পালন করেছেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী রেনু বেগমের নেতৃত্বে এই শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী আছমা আক্তার, মরিয়ম বেগম স্বপ্না, রাবিয়া বেগম, ফাহিমা আক্তার পান্না, সুলতানা নার্গিস, নার্গিস বেগম, মনোয়ারা বেগম মনু, ময়না, আমেনা বেগম, জরিনা বেগম, নিপা আক্তার, লিপি বেগম।

জন্মদিন অনুষ্ঠানে নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।

বিশেষ এই দিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, আবু নঈম পাটওয়ারী দুলাল মানবিক গুণাবলিতে উজ্জীবিত একজন পরিশুদ্ধ মানুষ হিসেবে তিনি সর্বমহলে সুপরিচিত ও সমাদৃত।

You might like