

কবির হোসেন মিজি :
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চাঁদপুর শহরের শিশুশিক্ষার আধুনিক ও অনন্য বিদ্যাপীঠ চাঁদপুর লেডী দেহলভী উচ্চ বিদ্যালয় ও লেডী দেহলভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।

নতুন বছরের প্রথম দিনে, নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ছিলো ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের হাস্যজ্জল চোখে-মুখে ছিলো জীবনের লক্ষ্যপূরণে- স্বপ্নজয়ের সোপানে পা রাখার আনন্দ।
লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এসএম জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি দাস, সহকারী শিক্ষক উত্তম রয়, মজিবুর রহমান গাজী, সৈয়দা আনিসুন নাহার বেগম, মো. আবু সায়েম, মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক এবং অভিভাবক বৃন্দ।







