

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় পোষা প্রাণী বিনাচিকিৎসায় মৃত্যুবরন রোধে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠাত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী নগরীর নজরুল এভিনিউতে এ চিকিৎসা ক্যাম্প এর আয়োজন করে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা।

চিকিৎসা ক্যাম্পে প্রাণী চিকিৎসক মারুফ হাসান ইমরান প্রায় ৬০ টি বিড়াল ও কুকুরের ভ্যাক্সিনেশনসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনী, সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ, সামিয়া আফরিন ঐশী, মডারেটর ফাতেহা নুর লাবন্য, আলমগীর কবির, বিপ্লব হাসান, নিহাল আহম্মেদ নিলয়সহ আরো অনেকে।
দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনী জানান, সারাদেশের ন্যায় কুমিল্লায়ও চিকিৎসক সংকটে অনেক পোষা ও বেওয়ারিশ পশু পাখি মারা যায়। এসব পশু পাখির জীবন রক্ষায় এই আয়োজন বলে তিনি জানান। তিনি বলেন, একটি প্রানী যেন চিকিৎসার অভাবে মারা না যায়, এজন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।











