

শরীফ মোঃ মাছুম বিল্লাহ
হাইমচরে কাভার্ড ভ্যানের চাপায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।একই দিন ১৫ বছর বয়সী এক কিশোরের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

সড়ক দূর্ঘটনায় নিহত শিশু রাকিব হাইমচর উপজেলা আলগী দক্ষিন ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের রুবেল পাটওয়ারীর একমাত্র সন্তান। ১৮ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৫টায় তার বাড়ির সামনের সড়কেই এ দূর্ঘটনাটি ঘটে।
একই দিন সন্ধ্যা ৬টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন একই ইউনিয়নের পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের নানার বাড়িত বেড়াতে আসা কিশোর নাহিদ। মৃত নাহিদ নারায়নগঞ্জ একটি উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীর ছাত্র ছিলেন। তার বয়স ছিল ১৫ বছর। একই দিনে এক ঘন্টার ব্যবধানে দুটি দূর্ঘটনায় হাইমচর উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামে কালাচকিদার মোড় সুলতান ডাক্তারের একই বাড়ির রুবেল পাটওয়ারীর একমাত্র ছেলে শিশু রাকিব। বাড়ির পাশের দোকান থেকে রাস্তা পাড় হওয়ার সময় চাঁদপুর-চরভৈরবী হাইওয়ে সড়কে হাইমচর থেকে আসা বাংলাদেশ ট্রান্সফোর্ট এজন্সেী কাভার্ড ভ্যানটি চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। স্থানীয় লোকজন গাড়ীর ড্রাইভারকে আটক করে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটি হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আটককৃত ড্রাইভারকে আটক করেন হাইমচর থানা পুলিশ এবং কাভার্ড ভ্যানটি হাইমচর থানা হেফাজতে নিয়ে আসা হয়।
অপরদিকে উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের সোনা মিয়া বেপারী বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কিশোর নাহিদ। সন্ধ্যা ৬ টায় তার খালা ঘরের দরজা বন্ধ দেখে নহিদকে ডাকতে থাকে। ভিতর থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় তার ননদের ছেলেকে ডেকে এনে ঘরের দরজা ভেঙ্গে দেখেন ঘরের ফ্যানের সাথে গামছা বেঁধে গলায় ফাঁস দিয়ে জুলে আছে নাহিদ। তিনি তাকে ফাঁস থেকে নামিয়ে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সড়ক দূর্ঘটনায় নিহত শিশু ও আত্মহত্যা করা কিশোরের লাশ হাইমচর থানা পুলিশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।

হাইমচর থানা অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানান, আমরা সড়ক দূর্ঘটনা ও আত্মহত্যার বিষয়টি জানতে পেরেছি। কাভার্ড ভ্যান ও গাড়ির ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে এসেছি। লাশ দুটিকে ময়নাতদন্ত করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। দুটি ঘটনাই বিস্তারিত ভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।







