কুমিল্লায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ১৯ জানুয়ারী ২০২৩
কুমিল্লার মুরাদনগরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃবহষ্পতিবার দুপুরে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রূহুল আমীন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম কিশোর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনি।

অনুষ্ঠানে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষক অংশগ্রহণ করেন।


আলোচনা শেষে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ বিতরণ এবং ১০টি নবনির্মিত প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়।

You might like