কুমিল্লায় দৃষ্টিজয়ী পরিবারের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ২১ জানুয়ারী ২০২৩
কুমিল্লায় শতাধিক দৃষ্টিজয়ী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরন করেছে সেইভ দ্যা হিউমিনিটি নামে একটি সামাজিক সংগঠন।

শনিবার দুপুরে নগরীর টাউন হল মুক্তিযোদ্ধা কর্ণারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ঔষধ প্রশাসনের সাবেক মহাপরিচালক অবসর প্রাপ্ত মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান।

সেইভ দ্যা হিউমিনিটির সমন্বয়ক এডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বার্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মাসুদুল হক।

অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, সাবেক সভাপতি শরিফুল ইসলাম, ষ্পেশাল পিপি রিগার সুলতানাসহ অন্যরা।

You might like