

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুর ফরিদগঞ্জে সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে ও জনসাধারণকে খাজনা পরিশোধে উৎসাহীত করতে ক্যাম্প করে খাজনা আদায় অব্যাহ রয়েছে। বুধবার দিনব্যাপি পৌর এলাকার কেরোয়া হাসপাতালের সামনে ক্যাম্প করে খাজনা আদায় করা হয়েছে। এর আগে কয়েকদিন যাবৎ মাইকিং করে ক্যাম্পে এসে খাজনা পরিশোধ করতে প্রচার করা হয়েছে।

সাধরাণ মানুষের ধারণা সরকার অর্থ সংকট নিরসনে মাঠ পর্যায়ে খাজনা আদায়ে নেমেছে। সাধারণ মানুষ খাজনা দেওয়ার সহজ পদ্ধতির সুযোগ হাতের নাগালে পেয়ে খুবই উৎসাহীত হয়েছে। সেবা নেওয়া অনেকেই সন্তোষজনক পতিক্রিয়া ব্যক্ত করে জানান,আমরা খুবই সহজে আমাদের খাজনা পরিশোধ করতে পেরেছি। কোন ধরনের হয়রানী ও বিড়ম্বনার শিকার হতে হয়নি। সরকারের এ ধরনের উদ্যোগ সত্যি প্রশাংসনীয়। এতে প্রান্তিক কৃষক পরিবারগুলো উপকৃত হয়েছে।
খাজনা আদায়ের ক্যাম্প ইন চার্জ ও পৌর ভূমি অফিসের তহসীলদার মোঃ ফরিদুল ইসলাম পাটওয়ারী জানান, জনসাধারণকে খাজনা পরিশোধে উৎসাহী ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশে আমরা এ ক্যাম্পিং ব্যবস্থা চালু করেছি।

কেরোয়ায় আজ দিনব্যাপি ৯৮ জন সেবা নিয়ে অন লাইনে খাজনা পরিশোধ করেছে। এতে ১ লাখ ৮২ হাজার ৮শত ১৯ টাকা সরকারের রাজস্ব এসেছে। প্রতিটি মৌজা / ওয়ার্ড ভিক্তিক খাজনা আদায় অব্যাহত থাকবে। পুরো উপজেলা ব্যাপি এ পক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান।







