

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ২৭ ফেব্রুয়ারী ২০২৩
কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস। এ উপলেক্ষ্য সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
সভায় বক্তব্য দেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা নাসির উদ্দিন, জেলা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক এ কে এম মাহফুজুর রহমান, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।








