

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ২৭ ফেব্রুয়ারী ২০২৩
কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ।
সোমবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এ সভা আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা নাসির উদ্দিন।
সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত থেক মতামত প্রকাশ করেন।








