কুমিল্লায় নিরাপদ অভিবাসনে সেমিনার

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ২৮ ফেব্রুয়ারী ২০২৩
কুমিল্লায় নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কুমিল্লা কোটবাড়ী কারিগরি প্রশিক্ষন কেন্দ্র ও জনশক্তি কর্মস্থান প্রশিক্ষন ব্যুরোর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

কুমিল্লা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ।

সেমিনারে বিদেশ গমনেচ্ছুকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

You might like