

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব দক্ষিণে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তিন নম্বর খাদেরগাঁও ইউনিয়নের পশ্চিম নাগদা পল্লী বিদ্যুৎ সাব-সেন্টারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মতলব দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পিবিআইসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।
স্থানীয় ইউপি সদস্য খোকন দেওয়ানজী বলেন, তার পরনে লুঙ্গি ও গেঞ্জি রয়েছে। মরদেহ কাঠের গুঁড়া লেগে ছিল। শরীরের নিচের অংশ খড় দিয়ে ঢাকা দেওয়া ছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দিলে থানায় জানাই। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।







