মাদারীপুরে চার তলা বিশিষ্ট ভবনের একতলা একাডেমী ভবন শুভ উদ্বোধন করেন ডঃ আবদুস সোবহান গোলাপ এমপি

মাদারীপুর প্রতিনিধি :

রবিবার সকালে মাদারীপুর ডাসার উপজেলা বাঘরিয়া উচ্চ বিদ্যালয় চার তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমী ভবনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডঃ আবদুস সোবহান গোলাপ এমপি।

এ সময় বালিগ্ৰাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঘরিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন খানের সভাপতিত্বে ও ডাসার উপজেলা মৎস্যজীবিলীগের সহ-সভাপতি ইসতিয়াক হোসেন তুষার খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন ইয়াসমিন,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন সরদার, রমজানপুর ইউপি চেয়ারম্যান বি.এম.মিল্টন ইব্রাহিম, মৎস্যজীবী লীগের কালকিনি উপজেলার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সরদারসহ অনেকেই।

You might like