বড়সড় কোনো অভিযোগ ছাড়াই ভোট গ্রহণ শেষ হলো রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়েছে। মহিলা ভোটাররা মহিলা সারি ও পুরুষ ভোটাররা পুরুষের সাড়িতে দাঁড়িয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। উপজেলায় নারী ও পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার। এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতিকে হাবিবুর রহমান হাবিব ও আনারশ প্রতিকে আবু হোসেন ভুইয়া রানু প্রতিদ্বন্দ্বীতা করছেন।

তবে এবারের নির্বাচন নিয়ে কোন প্রার্থীরই বড়সর কোন অভিযোগ নেই। আর এর আগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মিজানুর রহমান মিজান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তারকে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হন। ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। ভোট কেন্দ্রের বাহিরে ভোটার ও প্রার্থীর কর্মী-সমর্থকরা অধির আগ্রহে অপেক্ষা করছেন, কখন শেষ হবে ভোট গণনা আর তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী দেখতে চান তারা।

প্রকাশিত :  মঙ্গল বার,  ২২  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like