কুমিল্লায় জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী : প্রথম দৌলতপুরে নেই কোনো আয়োজন

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ২৫ মে ২০২৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় তিন দিনের কর্মসূচির প্রথম দিন উদযাপন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। এদিকে এই প্রথম কবির প্রথম স্ত্রী নার্গিসের জন্মস্থান মুরাদনগরের দৌলতপুরে নেয়া হয়নি সরকারী উদ্যোগে কোনো কর্মসূচি।

তবে, বেলা ১১টায় মুরাদনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৌলতপুরে কবির ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনসহ অন্যান্য করামকর্তা, কবির স্ত্রী নার্গিসের স্বজন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্য কুমিল্লা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

এরপর দুপুরে মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক শাহ আলম, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান এবং কবি পত্নি নার্গিস ও নজরুল অনুরাগী সাইফুর রহমান বকুল, একরামুল হক দিপুসহ নজরুল অনুরাগীরা।

এসময় ঐতিহ্য কুমিল্লার পক্ষথেকে দাবি করা হয় মুরাদনগরের কোম্পানীগঞ্জে ভেঙ্গেফেলা নজরুল তোরণটি পুণনির্মাণের। এছাড়াও কবির স্মৃতিবিজড়িত দৌলতপুরে নজরুল স্মৃতি সংরক্ষণের দাবি জানান আলোচকরা। জাতীয় কবির ১২৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে এই প্রথম কবি জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় দৌলতপুরে কোনো আয়োজন নাথাকায় হতাশ হয়েছেন নজরুল অনুরাগীরা। মুরাদনগরে নজরুল তোরণটি পুননির্মাণসহ দৌলতপুরে নজরুল স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছেন আলোচকরা।

তবে, এবছর উপজেলা নির্বাচনের আচরণবিধির বিষয়টি মাথায় রেখে দৌলতপুরে কোনো আয়োজন না থাকলেও আগামীতে ব্যাপক প্রস্তুতি এবং মুরাদনগরের কোম্পানীগঞ্জে ভেঙ্গেফেলা নজরুল তোরণটি ঐতিহ্য কুমিল্লার দাবির প্রেক্ষিতে পুণঃনির্মাণসহ নানান পরিকল্পনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।

বিকেলে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে চেতনায় নজরুল ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তিন দিনের অনুষ্ঠানমালার শুভ সূচনা করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুহম্মদ মুশফিকুর রহমান।

২৫, ২৫ ও ২৭ মে এই তিনদিন প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেববর্মণে পৈত্রিক বাড়ীতে অনুষ্ঠিত হবে কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকীর তিন দিনের অনুষ্ঠানমালা।

জেলা শিল্পকলা একাডেমী ও নজরুল ইন্সটিটিউটের সহযোগিতায় এই প্রথম কুমিল্লার চর্থায় সংগীতজ্ঞ শচীণ দেববর্মণের পৈত্রিক বাড়ীর আঙ্গিণায় জন্মবার্ষিকীর তিন দিনের অনুষ্ঠান পালন করছে জেলা প্রশাসন। অন্যদিকে এই প্রথম কবির জন্মবার্ষিকীর উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত দৌলতপুরে হচ্ছেনা কোনো অনুষ্ঠান। এতে হতাশ নজরুল অনুরাগীরা।

প্রকাশিত :  শনিবার,  ২৫  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like