কুমিল্লার শ্রীকাইলে সাংবাদিকদের সাথে পিআইবি পরিচালকের মতবিনিময়

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ০১ জুন ২০২৪

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইলে সাংবাদিকদের সাথে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ পিআইবি’র পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মুরাদনগর উপজেলার শ্রীকাইল সরকারী কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ এর সহযোগিতায় এ মতবিনিময় সভার আয়োজন করে বাঙ্গরা বাজার থানা প্রেসক্লাব।

এতে প্রধান অতিথি ছিলেন, পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন। এসময় তিনি সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঙ্গরাবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল।

বাঙ্গরা বাজার থানা প্রেসক্লাবের আহবায়ক এম কে আই জাবেদ এর পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহনূর আলম খান, মোঃ ওবায়দুল্লাহ, হাফেজ নজরুল ইসলাম, জুমান আলী, সাইদুজ্জামান ভূঁইয়া, সাখাওয়াত হোসেন, রাশেদ মিয়া, শাফায়েত হোসেন সুজন, মোঃ ইয়াছিন, ইকবাল হোসেন, সাজ্জাদ হোসেন প্রমুখ।

এতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় কর্মরত গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি মুরাদনগর ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। তারা হলেন, মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাপ্তাহিক দি গ্লোবাল নেট এর সম্পাদক লায়ন মিঠু ধর চৌধুরী, নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন, মনির হোসেন, জহিরুল ইসলাম, কয়েস আহমেদ ব্যাপারী এবং আবু হাসনাত অপু।

মতবিনিময় সভা শেষে অনুষ্ঠানের সভাপতির হাতে প্রেস ইন্সটিটিউট এর পক্ষ থেকে মূল্যবান বই হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাকির হোসেন। পরে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকতা বিষয়ক এবং সাংবাদিকদের অধিকার বিষয়ক বিভিন্ন দিক নিয়ে প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাকির হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তাছাড়া অপসংবাদিকতা রোধে সবাইকে বলিষ্ঠ ভূমিকা রাখার অনুরোধ জানান। এছাড়াও বর্তমানে প্রযুক্তিগত দক্ষতা দিয়ে নিজেদেরকে যুগোপযোগী করে গড়েতোলার পরামর্শ দেন।

প্রকাশিত : শনি বার,  ০১  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like