

শরীফ মোঃ মাছুম বিল্লাহ :
হাইমচর উপজেলার কালাচৌকিদার মোড়ে অবস্থিত দ্বীনি মারকায তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসার কোমলমতি শিশুদের মধ্যে যারা আমপারা সম্পন্ন করেছে তাদেরকে কোরআন শরীফে সবক প্রদান করা হয়েছে। সুন্নাহভিত্তিক সাধারণ শিক্ষার সমন্বয়ে পরিচালিত নতুন ধারার আদর্শ এ প্রতিষ্ঠানে শুদ্ধ উচ্চারণ ও সহীহ্ তরীকায় আমপারা সমাপনকারী মোট ৭ জন কে কোরআন শরীফে সবক দেওয়া হয়।

১ জুন ২০২৪ শনিবার বাদ আছর মাদরাসার হলরুমে মাদরাসার প্রতিষ্ঠাতা-পরিচালক মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহ’র পরিচালনায় নসিহত মূলক আলোচনা এবং দোয়া-মুনাজাত পরিচালনা করেন গন্ডামারা এ বি এস ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমান হামিদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরভাঙ্গা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাদির কাজী, মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মোঃ ফারুকুল ইসলাম, পরিচালক সদস্য সাইফুল ইসলাম সাইদ, জনতা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু বকর সিদ্দিকী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রহমান হামিদী বলেন প্রতিটি মুসলমানের জন্য এলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যা শিশুদের শৈশবেই শিক্ষা দেওয়া জরুরি। বয়স বাড়ার সাথে সাথে বাচ্চাদের মন মস্তিষ্ক শক্ত হতে থাকে। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তারা এলমে দ্বীন শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তাই শিশুরা কথা বলা শিখার সাথে সাথেই এলমে দ্বীন শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, আজ যারা কোরআন শরীফে সবক নিয়েছে তারা কোরআন শিক্ষার সকল স্তর শেষ করে নাযেরা বিভাগে উন্নিত হয়েছে। এরপর তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে হিফয বিভাগ তথা কোরআন মুখস্ত করার প্রক্রিয়ায়র দিকে যাবে। পরিশেষে একজন যোগ্য হাফেজে কোরআন হয়ে এ মাদরাসা থেকে বের হবে।
কোরআন শরীফে যাঁরা ছবক নিয়েছে তারা হলো- মোঃ সায়েম (৭) মিনহাজুল ইসলাম (৮) নিহাদ হোসেন (৮) জুমান হোসেন (৯) তাহসিন (৯) ফাহিম হাসান (৭) আব্দুল্লাহ আল সামেউ (৭)
সবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক সদস্য মাওলানা খোরশেদ আলম, অহিদুল ইসলাম, আখন বাড়ি জামে মসজিদের খতীব মাওলানা মোক্তার আহমদ, হাওলাদার বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মনির হোসেন, দারুল আরকাম মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা শাহাদাত হোসেন, কালাচৌকিদার মোড় জামে মসজিদের ইমাম হাফেজ আক্তার হোসেন, মাদরাসার হিফয শিক্ষক হাফেজ জুবায়ের আহমদ, নাযেরা শিক্ষক হাফেজ রাসেল সানি সহ মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রকাশিত : শনি বার, ০১ জুন ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন







