শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

স্টাফ রিপোর্টার,(শেরপুর): অন্ধত্ব থেকে বাঁচাতে ও শিশু মৃত্যুহার কমানোর লক্ষ্যে সারাদেশের ন্যায় শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৪ শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ জুন) সকালে অনুষ্ঠানিকভাবে জেলা সদর হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ ছানুয়ার হোসেন ছানু।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ জসিম উদিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ ও শেরপুর পৌর সভার যৌথ আয়োজনে এ ক্যাম্পেইনে জেলার ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৯৯৩ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯৬ হাজার ১৬২ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ২১ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রকাশিত : শনি বার,  ০১  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like