হাজীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

জহিরুল ইসলাম জয়:
চাঁদপুরের হাজীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষীকি উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪ জুন মঙ্গলবার বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, স্বাধীনতার ঘোষণা যে মেজর জিয়াউর রহমান দিয়েছেন তার প্রমান এখানকার বর্তমান এমপি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম জ্বলন্ত সাক্ষী। সেই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন পাকিস্তানের সেনারা গ্রেফতার করে তখন মেজর জিয়া যুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে। অথচ মাঝেমধ্যে আওয়ামী লীগের নেতারা স্বাধীনতার ঘোষক নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছে। শুধু তাই নয় সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাদের ছেলে আমাদের বিএনপির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও আজ নোংরা রাজনীতিতে মেতে উঠেছে আওয়ামী লীগ। তাদের পায়ের তলায় আজ মাটি নাই তা জাতীয় নির্বাচন ও পরবর্তী উপজেলা পরিষদের ভোটের শতাংশ প্রমান করেছে। মানুষ এ আওয়ামী অবৈধ সরকারের সময়ে ভোট কেন্দ্রে যেতে চায় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের অসুস্থ হয়ে বিএনপিকে নিয়ে আবোল তাবোল বক্তব্য রাখছেন, আমি বলবো আগে তার চিকিৎসা হওয়া দরকার। এমন মাথা নষ্ট লোক দিয়ে রাজনীতি হয়না। আওয়ামী লীগের এজেন্ট হিসাবে কাজের সুযোগ পেয়ে আজ দুর্নীতির পাহাড় গড়েছে সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ। যে যেভাবে পেরেছে গত ১৫ বছর সম্পদের মালিক হয়েছে। এসবের জবাব একদিন জনগণকে দিতে হবে। তাই আমরা বলতে চাই হটাও হাসিনা বাচাঁও দেশ ট্যাকব্যাক বাংলাদেশ।

উক্ত শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম মিয়া, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জি. মমিনুল হক।

বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত শোকসভায় সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সকল ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশিত : মঙ্গল বার,  ০৪  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like