

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ০৮ জুন ২০২৪
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।
দুপুরে নগরীর শিল্পকলা একাডেমীতে আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক এস এম গোলাম কিবরিয়া, ভূমির সরকারি কৌশলী তপন বিহারী নাগ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম খানসহ অন্যরা।
আগামী ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে। শতভাগ হয়রানি মুক্ত এবং ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা।
প্রকাশিত : শনিবার, ০৮ জুন ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন










