

মনপুরা (ভোলা) প্রতিনিধি :
জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ভোলার মনপুরায় উপজেলায় গৃহহীন ও ভূমিহীন আরও ২২০ পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার।
সারাদেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে আরও ১৮ হাজার ৫৬৬টি বাড়ি হস্তান্তর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।
উদ্ভোধনের পর পরেই মনপুরা ২২০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ওই সব সেমিপাকা ঘর নির্মাণ করা হচ্ছে । সেমিপাকা ঘরে দুটি কক্ষ ছাড়াও সেই ঘরের সামনে থাকছে বারান্দা, পেছনে রান্নাঘর, টয়লেট, ছোট আরেকটি জায়গা। ঘরের ২ শতাংশ জমিও তাদের নামে লিখে দেওয়া হয়েছে।
মনপুরায় মুজিববর্ষে ৬ষ্ট ধাপের প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি ২২০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। ঘর পেয়ে খুশি গৃহহীন পরিবারের মানুষ।
ভূমিহীন ও গৃহহীন পরিবার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের স্থায়ীভাবে থাকার ব্যাবস্থা করে দিয়েছেন। আজ তাদের আর চিন্তা করতে হবেনা । এখন নিরাপদে থাকতে পারবেন।আর কোন কষ্ট হবেনা। আগে খুব কষ্টে ছিলাম। বর্ষায় বৃষ্টির পানিতে খুব কষ্ট করেছি। এখন খুব আরামে থাকব। ঘর পেয়ে আমরা খুব খুশি। আমাদের জন্য বিনা পয়সায় সুন্দর ঘর করে দিয়েছেন। এখন আমাদের কোন চিন্তা নাই । আমরা ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে আরাম আয়াশে থাকতে পারব। উপজেলা পরিষদ হলরুমে গৃহহীনদের মাঝে ঘর ও জমির কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপহার(ঘর) পাওয়া ২২০ ভুমিহীন ও গৃহহীন পরিবার লোকজন।
প্রধানমন্ত্রীর উপহার(ঘর) ও জমির কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম,দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিঊল্যাহ কাজল, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ টিপু সুলতান, উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান,মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো ছালাহউদ্দিনসহ উপজেলা বিভ্ন্নি পর্যায়ের সরকারী দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ,জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বলেন, প্রধানমুন্ত্রীর উপহার ঘর নির্মানের কাজ শেষ হয়েছে। প্রতি পরিবারের জন্য ২ শতাংশ খাস জমির কবুলত রেজিঃ করে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। উপকারভোগীদের মধ্যে আশ্রয়ন প্রকল্প-২ ৬ষ্ট ধাপের ২১৭টি প্রধানমন্ত্রীর উপহার ঘর হস্তান্তর করা হয়েছে। এখন থেকে বরাদ্ধপ্রাপ্ত উপকারভোগীরা ঘরে বসবাস করতে পারবেন।
প্রকাশিত : মঙ্গল বার, ১১ জুন ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ










