কাভার্ড ভ্যানকে ট্রাকের ধাক্কা : কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২জন নিহত

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১৫ জুন ২০২৪

কুমিল্লায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। শনিবার সকাল সোয়া ৮টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার।
তিনি জানান, লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান।

ওসি মো. ইকবাল বাহার জানান, চট্টগ্রামমুখী লিচুবাহী ট্রাকটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও লিচুবাহী ট্রাকটি রাস্তার পাশে পড়ে যায়। এই ঘটনায় ট্রাকের ভেতরে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিকভাবে তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নিহত দুজন ট্রাকচালক ও চালকের সহযোগী।

প্রকাশিত : শনি বার,  ১৫  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like