

বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগামী ২৬ জুন কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাদশার পক্ষে গণসংযোগ ও ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সুশীল সমাজ ও স্থানীয় ভোটররা। শুক্রবার দুপুর থেকে স্বন্ধ্যা পর্যন্ত কাঞ্চন পৌরসভার ৯ টি ওয়ার্ডের ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়, বিরাব, তারইল, রানীপুরা, কলাতলী, কালাদী, হাটাবো, চরপাড়া, দিঘুলিয়াসহ বিভিন্ন পাড়া মহল্লায় একযোগে এ গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানো হয়। ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রচারণায় বাদশার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন, পিইএপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সুফী মিজানুর রহমান চৌধুরী, মাসকো গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সবুর, গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার প্রমূখ।
বক্তারা বলেন, আবুল বাশার বাদশা কাঞ্চন ইউনিয়ন পরিষদের দুইদুই বার চেয়ারম্যান ছিলেন। পরে পৌরসভা হওয়ার পরে আরো একবার মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি দায়িত্ব পালনকালে নিরীহ ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। বাদশার দ্বারা কারো কোন ক্ষতি হয়নি। তিনি কারো জমি বালু ভরাট ও দখল করেনি। এবারের নির্বাচনে আমরা সকল শ্রেণি পেশার মানুষ স্বতর্ফুতভাবে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে বিপুল পরিমাণ ভোটের বিনিময়ে আবুল বাশার বাদশাকে বিজয়ী করবো ইনশাল্লাহ।

এদিকে, দুপুর থেকে প্রতিটি পাড়া মহল্লা থেকে স্থানীয় ভোটাররা দল বেঁধে মোবাইল প্রতীকে আবুল বাশার বাদশার পক্ষে ভোট দেওয়ার আহবান জানিয়ে মিছিল ও প্রচারণা চালায়। গণসংযোগ ও প্রচারণার সময় গণজোয়ারের সৃষ্টি হয়।
প্রকাশিত : শুক্র বার, ২১ জুন ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার










