

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা: চাঁদপুরের ফরিদগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় অভিযুক্ত যুবক রাকিবুল ইসলাম (২১) কে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৪ জুন) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী শাহআলমের ওপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। রাতে পুলিশ তাকে আপোষ করে ছেড়ে দেয়।
সরেজমিনে জানা যায়, পৌর এলাকার উত্তর কেরোয়া বেপারী বাড়ির শাহআলম (৬৫)’র সাথে তার ভাই আবদুর রব’র সাথে সম্পত্তিগত বিরোধ রয়েছে। পূর্ব বিরোধের জের ধরে রবিবার (২৩ জুন) রাতে আবদুর রব ও তার ছেলে কাউসার আহমেদ ও রাকিবুল ইসলাম মিলে শাহআলমকে বেধড়ক পিটিয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় শাহআলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার আবদুর রবের ছেলে রাকিবুল ইসলাম একদল বখাটে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে শাহআলমের ওপর হামলা চালানোর সময় হাসপাতাল কর্তৃপক্ষ রাকিবুল ইসলামকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, আবাসিক ওয়ার্ডে রোগীর ওপর বহিরাগতরা হামলা করে। হাসপাতালের লোকজন রাকিবুল নামে এক যুবককে আটক করে পুলিশে দেয়। থানা থেকে যুবককে ছেড়ে দেয়ার বিষয়ে আমি কিছুই জানিনা। নিরাপত্তা বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ করেছেনকি প্রশ্নের জবাবে বলেন না তা করিনি।
সিভিল সার্জন ডাঃ সাহাদাৎ হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ওপর হামলার ঘটনা বিষয়ে আমি অবগত নই। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলবো।
এ বিষয়ে ওয়ার্ড কাউন্সেলর মোঃ আমিন মিয়াজী জানান, উভয় পক্ষের আবদারে আমার জিম্মায় রাকিবকে নিয়ে এসেছি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম নিশ্চিত করে বলেন, হাসপাতালে রোগীর ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটস্থলে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ রাকিবুল ইসলাম নামে একজনকে পুলিশের হাতে তুলে দেয়। যুবককে ছেড়ে দেয়ার বিষয়ে জানান, প্রতিপক্ষ বা হাসপাতাল কর্তৃপক্ষ কেই লিখিত অভিযোগ না করায় ওয়ার্ড কাউন্সেলনর ও রোগীর জামাতার জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
প্রকাশিত : মঙ্গল বার, ২৫ জুন ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার







