দোহার পৌরসভার বাজেট ঘোষণা

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে দোহার পৌরসভার আয়োজনে পৌরসভার র্কাযালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। দোহার পৌরসভার ২৬ তম বাজেট এটি।

অনুষ্ঠানে দোহার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরে ৫৭ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। প্রথম শ্রেণির এ পৌরসভার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ কোটি ২২ লাখ ১০ হাজার ৫ শত টাকা। বাকিটা উন্নয়ন খাতে পাওয়া প্রত্যাশা।

দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিনের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. জাকির হোসেন ও দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ।

দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন বলেন, ঘোষিত বাজেট বাস্তবায়ন সম্ভব হলে দোহার পৌরসভার সর্বত্র উন্নয়নের ছোঁয়া লাগবে। এতে নাগরিক সেবা ও উন্নয়ন ত্বরান্বিত হবে। সময়ে পৌর মেয়র এ বাজেট বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন। সেইসাথে তিনি মাদকমুক্ত, নারী ও শিশুবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌরসভা গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময়ে আরো উপস্থিত ছিলেন দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম মামুনুর রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা নাসরিন জাহান, হিসাবরক্ষক কর্মকর্তা মো. লুৎফর রহমান, হিসাব রক্ষক মো. আনোয়ার হোসেন, দোহার পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, উপজেলা যুবলীগের সভাপতি মুহাম্মদ আলমাছ উদ্দিন, পৌরসভা কাউন্সিলর ইসরাত জাহান বনানী, আব্দুস সালাম শুকুর, আলমগীর মুবিন, হুমায়ুন কবির, শওকত হোসেন, পাভেল মাহমুদ নিজাম, ওয়াসিম চোকদার প্রমুখ।

প্রকাশিত : বৃহস্পতি বার,  ২৭  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার

You might like