

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) :
ঢাকার দোহারে মারুফ নামের ৯ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। নিহত মারুফ ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চার রশি গ্রামের মো. জুয়েলের ছেলে। শুক্রবার (২৮জুন) দুপুরে উপজেলার জয়পাড়া বড় মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। মারুফ তার মায়ের সাথে উপজেলার জয়পাড়া বড় মাঠ এলাকায় লিয়াকত আলী খানের বাড়িতে ভাড়া থাকতো।

নিহতের মারুফের মা মরিয়ম আক্তার জানান, শুক্রবার (২৮জুন) জুম্মার নামাজের পূর্বে তিনি কাজ থেকে বাড়ি ফিরে দেখেন তার ছেলে মারুফ ঘরের আরার সাথে গলায় উরনা পেঁচিয়ে ঝুলছে। পরে তার ডাক চিৎকারে স্থানীয় এগিয়ে এসে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে দোহার থানার ওসি হারুন অর রশিদ বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে।
প্রকাশিত : শুক্র বার, ২৮ জুন ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার










