মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নান্দুরকান্দি-ফরিদকান্দি ফসলী মাঠে জলাবদ্ধতা

গেলাম নবী খোকনঃ

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ফতেপুর পূর্ব ইউনিয়নের নান্দুরকান্দি ও সুলতানাবাদ ইউনিয়নের ফরিদকান্দি এলাকায় ফসলী মাঠে দীর্ঘ কয়েক বছর যাবৎ জলাবদ্ধতা হয়ে কৃষকের বোরো, আউশ ও আমন ধান প্রতি বছরই ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অনেক বছর পূর্বে এ ধানী মাঠের উত্তর দিকে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল। স্বার্থন্বেষীমহল পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার ফলে ওই সমস্ত এলাকায় কৃষকের তিন ফসলী রোপা ধান তলিয়ে প্রতি বছরই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে কৃষকদের চাষাবাদ করে লোকশান গুণতে হয় প্রতি বছরই।

পাশে পানি উন্নয়ন বোর্ডের একোয়ারকৃত জায়গা আছে। জমি থেকে একটি বড় আকারের একটি পাইপ অথবা একটি বক্স কালভার্ট তৈরি করে দেয়া হলে জলাবদ্ধতা থেকে বাঁচবে কৃষক।

ওই এলাকার ভুক্তভোগী কৃষকরা বলেন, এ মাঠে প্রায় ১০/১৫ একর সম্পত্তি রয়েছে। আমাদের বাঁচার একমাত্র সম্বল কৃষি কাজ। মৌসুম এলে আমরা বিভিন্ন প্রজাতির ধানের চারা রোপণ করে ফসল ফলাই। অতি বর্ষণের ফলে জমিতে জলাবদ্ধতা হয়ে ধান তলিয়ে যায় এবং অনেক জমিতে ফসল ফলাতে পারছি না।

এদিকে রয়েছে গো-খাদ্যের অভাব। এছাড়া প্রকল্পের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার শিকার অসংখ্য কৃষক। উপজেলার নান্দুরকান্দি ও ফরিদকান্দি এলাকার ভুক্তভোগী কৃষক ইমরান হোসেন, সুরাইয়া বেগম, আব্দুল মান্নান, আহসান উল্লাহ, ওহাব, বাবুল, কবির হোসেন হবু, ইব্রাহিম, ইউনুছ মিয়াসহ এলাকার অসংখ্য কৃষক কৃষাণী জলাবদ্ধতা নিরসনে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্তুপালের দৃষ্টি আকর্ষণ করছেন।

প্রকাশিত : শনি বার,  ২৯  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার

You might like