বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতেই রূপগঞ্জে শিশু তামিমকে হত্যা, গ্রেপ্তার ১

বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতেই শিশু তামিম হত্যার শিকার হয়েছে । এ ঘটনায় মেহেদী হাসান মুন্না নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, শিশু তামিম হত্যার ঘটনায় মেহেদী হাসান মুন্না নামের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান মুন্না হত্যার ঘটনার স্বীকারোক্তি দিয়েছে। সে জানায় মোবাইলে পর্নোগ্রাফি দেখে তামিমকে বলাৎকার করে।

পরে শিশু তামিম বলাৎকারের বিষয়টি তার পরিবারকে জানিয়ে দিবে বলে তাকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় শিশু তামিমকে গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশিত :  সোম বার,  ০১  জুলাই ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার

You might like