

মনপুরা (ভোলা) প্রতিনিধি : ভোলার মনপুরার হাজিরহাট মার্কাস জামে মসজিদে সুন্নত নামাজ পড়ার বিষয় কথা বলায় মনির নামে এক বিএনপির ক্যাডার ক্ষুব্ধ হয়ে মনপুরা উপজেলা যুগান্তর প্রতিনিধি আবদুল্লাহ পাটোয়ারী জুয়েল এর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকী প্রদান করে। ওই ঘটনার পর থেকে ওই ক্যাডারের ভয়ে সাংবাদিক আবদুল্লাহ জুয়েল নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যেতে না পেরে পুলিশের সহযোগিতা চান।
শুক্রবার সন্ধ্যায় পরে প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন ও অন্যান্য সাংবাদিকদের নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, যুগান্তররের সাংবাদিক ও ব্যবসায়ী আবদুল্লাহ পাটোয়ারী জুয়েলকে প্রাণ নাশের হুমকি বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে বিষয়টি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী কবির, আমজাদ ও তামিম জানান, জুয়েল ভাই এশার নামাজের পর নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। তখন মনির তাকে গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে। এমনকি লাঠি নিয়ে মারধর করতে গেলে আমজাদ ও তামিম ওই ক্যাডার মনিরকে বাধা দেয়। পরে মনির চলে যায়।
এই ব্যাপারে মার্কাস জামে মসজিদের ইমাম মুফতি ইউসুফ জানান, সাংবাদিক জুয়েল ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে অকথ্য ভাষায় মনির ভাই গালমন্দ করে ও মারধর করতে যায়। পরে দুইজন বাধা দিলে মনির ভাই চলে যায়।
এই ব্যাপারে সাংবাদিক ও ব্যবসায়ী আবদুল্লাহ জুয়েল জানান, বৃহস্পতিবার এশার ফরজ নামাজ শেষে বের হওয়ার সময় কিছু মুসল্লীসহ মনির সুন্নত নামাজ পড়ছিল। এতে যাদের নামাজ শেষ হয়েছে তারা যেতে পারছে না। তখন আমি ওদের বলছিলাম ভাই আপনারা যারা সুন্নত নামাজে লম্বা কেরাত পড়েন তারা যদি একপাশে গিয়ে পড়েন তাহলে অন্যান্য মুসল্লীরা যেতে পারে। পরে আমি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই। পরক্ষণে মনির আমার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধর করতে যায়। এমনকি আমাকে প্রাণের নাশের হুমকি দেয়। পরে থানায় গিয়ে আমি অভিযোগ দেই।
এই বিষয়ে অভিযুক্ত মনির জানান, আমি ওনার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করি, একটু উচ্চবাচ্য করছি এর বেশি কিছু না।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, নামাজ পড়ার বিষয় নিয়ে কথার কাটাকাটি হয়েছে শুনেছি। সাংবাদিক সাহেব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশিত : সোম বার, ০১ জুলাই ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার










