

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতাঃ
ফরিদগঞ্জ- চট্রগ্রাম রুটে শাহী-জোনাকী বাস সার্ভিস বন্ধ হওয়ায় যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়েছে। গাড়ি পিছু ৬০ টাকা চাঁদা দিয়েই চলে আসছিল এই গাড়ীগুলো। প্রতিদিন ভোররাত ৩টা থেকে সকাল সাড়ে ৮ টা পর্যন্ত চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যেতো।
সম্প্রতি চাঁদপুর শ্রমিক-মালিক সমিতি ইউনিয়নের লোকজন অতিরিক্ত আরো ১২০ টাকা চাঁদা দাবি করলে বাস মালিকরা এই রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে চরম বিপাকে পড়েছেন চট্টগ্রামগামী যাত্রীরা।

তথ্য সূত্রে জানা যায়, এই রুটে গাড়ি চলতে হলে আগে ইজারাদারকে ২০ টাকা ও পার্কিং বাবদ ৪০ টাকা দিতেন গাড়ীর মালিক পক্ষ। সম্প্রতি শ্রমিক-মালিক সমিতির ইউনিয়নের লোকজন সিদ্ধান্ত নিয়েছে পার্কিং ইজারাদার ২০, লাইনম্যান ২০, উপজেলা মালিক সমিতি ২০, উপজেলা শ্রমিক কমিনিউটি ২০, জেলা মালিক সমিতি ৩০, জেলা শ্রমিক কমিনিউটি ৩০ ও পার্কিং বাবদ ৪০ টাকাসহ মোট ১৮০ টাকা দিতে হবে। এই চাঁদা দিতে না পেরে শাহী ও জোনাকি বাস কর্তৃপক্ষ এই রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
শাহী বাস সার্ভিসের মালিক রায়হান আহমেদ বক্তব্য হচ্ছে, ক্ষমতাসীন দলের লোকজন হঠাৎ করেই অতিরিক্ত চাঁদা দাবি করেন, সে কারণে আমরা এ রুটে গাড়ি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। দীর্ঘ প্রায় দুই যুগের বেশি সময় ধরে এ রুটে আামাদের গাড়ি চলাচল করে আসছিল। হঠাৎ আমাদের সাথে কোন যোগাযোগ ছাড়াই বাড়তি ১২০টাকা চাঁদা দাবি করছে। অতিরিক্ত চাঁদা দিয়ে আমরা এ রুটে ব্যবসা করবো না। চাঁদার বিষয়টি সমাধান হলে আমরা এই রুটে গাড়ি চালাবো।
চট্টগ্রামগামী যাত্রী সরকারি কর্মচারী ইকবাল হোসেন (৪০), ব্যবসায়ী আবুল কালাম (৪৫), শিক্ষার্থী বিলকিছ (২২) জানান, বাস গুলো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আমরা ভোগান্তির শিকার হচ্ছি। আমরা এখন প্রথমে রায়পুর পরে চট্টগ্রামের গাড়ির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে চট্রগ্রাম যাতায়াত করতে হচ্ছে। এতে একদিকে বাড়তি টাকা খরচ অপরদিকে দুর্ভোগ পোহাতে হয়।
চাঁদপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি বলেন, শাহী ও জোনাকি বাস চাঁদপুর ডিসি আইটি কমিনিউটির আইন অমান্য করে দীর্ঘদিন গাড়ি চালিয়েছে। ফরিদগঞ্জ Ñ চট্টগ্রাম এই গাড়ি চলাচলের অনুমোদন নাই। পরিবহেনর নিতিমালা অনুযায়ী এই রুটের পারমিট ও জেলা মালিক শ্রমিক ইউনিয়নের অনুমতি লাগবে। কিন্তু শাহী ও জোনাকী বাস তা নেয়নি। তাই আমরা বলেছি এই রুটে গাড়ি চালাতে হলে তারা যেন নিয়ম অনুযায়ী রুট পারমিট নিয়ে গাড়ি চালায়। চাঁদার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রুট ব্যবহার করলে চাঁদা দেওয়া লাগে এটাই নিয়ম।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, চাঁদা দাবীর কোন প্রকারের অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী জানান, শাহী ও জোনাকী বাস সার্ভিস রুট ব্যবহার করলে ও শ্রমিক ইউনিয়নকে কোন চাঁদা দিচ্ছেনা। শ্রমিক আইন মেনেই চলতে হবে সকল বাস সার্ভিসগুলোকে।
প্রকাশিত : বুধবার, ০৩ জুলাই ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার










