

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) : দুবাইতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ৫ প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন-ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃঞ্জপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ রানা (৩০), একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩১), শেখ এরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ওবায়দুল ইসলাম (৩২) এবং দোহার উপজেলার দোহার খালপাড় এলাকার মো. মঞ্জুর মৃধার ছেলে মোহাম্মদ হিরা মিয়া (২২)।
নিহতরা সবাই একটি কনসট্রাকসন কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং আরব-আমিরাতের আজমান প্রদেশে তারা বসবাস করতেন।গত রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে পাঁচ প্রবাসী কাজের উদ্দেশে গাড়িযোগে আবুধাবি যাচ্ছিলেন। এসময় রাস্তায় তাদের বহন করা গাড়িটি আবুধাবির রাস্তায় সাহামা নামক এলাকায় দূর্ঘটনার শিকার হয়ে গাড়িটি বিষ্ফোরিত হলে ঘটনাস্থলেই পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়।এ দূর্ঘটনার সংবাদে নিহতদের পরিবারে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছে। এ সময়ে শোকাহত পরিবারের পাশে এসে দাড়িয়েছেন আত্বীয়-স্বজন,প্রতিবেশীসহ রাজনৈতিক নেতৃবিন্দরা।দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন বলেন, দূর্ঘটনা প্রসঙ্গে জেনেছি।
বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়ে যোগাযোগ করা হচ্ছে।বালেঙ্গা গ্রামের নিহত মোহাম্মদ রানা’র মা রওশন আরা আহাজারি করে বলেন- আজ দুপুরে আমরা এ দূর্ঘটনার খবর পেয়েছি।আমার বাবা-টার চেহারাটা নাকি চিনা যায় না! আমি ঠিকই চিনবো আমার রানাকে।দোহার খালপাড় গ্রামের নিহত মোহাম্মদ হিরা’র মা রোকেয়া বেগম আহাজারি করে বলেন,মাত্র সাত মাস আগে ছোট ছেলেটারে সাড়ে চার লক্ষ টাকা ধার-দেনা করে বিদেশে পাঠিয়েছি। স্বামী ঘরে পড়া অসুস্থ অবস্থায় বিছানায়। ছেলে বিদেশে যাওয়ার আগে বাপ-ছেলে দুজনে মিলে দোহার বাজার এলাকায় চায়ের দোকান করে সংসার চালাতো।সুখের আশায় ছেলেটারে বিদেশে পাঠিয়ে এখন আমার একি হলো। আমাদের সংসার এখন কে চালাবে!
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, দূর্ঘটনার বিষয় আমরা দুপুরেই শোকাবহ পরিবারকে জানিয়েছি এবং খোজঁ-খবর নিয়েছি।
প্রকাশিত : সোম বার, ০৮ জুলাই ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার







