নারায়ণগঞ্জে সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ, দুই সাংবাদিকসহ আহত ৩০

নিউজ ডেস্ক :
কোটা সংস্কারের দাবিতে চলমান কমপ্লিট শাটডাউনে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় ১০ জন গুলিবিদ্ধসহ হয়েছে। আহত হয়েছে দুই সাংবাদিকসহ ৩০ জন। খবর  ইনডিপেনডেন্ট টিভির।

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় সংবাদের তথ্য সংগ্রহ করার সময় পুলিশের রাবার বুলেটের গুলিতে গুলিবিদ্ধ হন জাগো নিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধি মোবাস্বির শ্রাবণ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

অপরদিকে সংঘর্ষ চলা সময়ে শহরের চাষাঢ়া এলাকায় ছবি তোলার সময় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নারায়ণগঞ্জ ফটো সাংবাদিক মনিরুল ইসলাম সবুজের ওপর হামলা চালায় আন্দোলনকারীরা। পরে আহতাবস্থায় তাঁকে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

উল্লখ্য, আজ দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুলিশ ও কোটা আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় পুলিশ কয়েকশ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।

এর আগে আন্দোলনকারীরা চাষাঢ়া খাজা সুপার মার্কেটের সামনে একটি পুলিশের কভার্টভ্যান ভাংচুর করে আগুনে পুরিয়ে দেয়। সাড়ে চার ঘণ্টার সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়ে দুই সাংবাদিকসহ ৩০ জন আহত হয়।

প্রকাশিত : বৃহস্পতি বার, ১৮ জুলাই ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like