

প্রিয় সময় নিউজ ডেস্ক :
মাদারীপুরে দিনব্যাপী কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী, পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের আহত হয়েছে অন্তত ২০ জন। আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়ির সামনের কাঁচ ভেঙ্গে ফেলেছে। এছাড়া জেলা আওয়ামী লীগ অফিস, ডিসি অফিস ও লঞ্চঘাট পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ৬ জনকে। এদিকে, পুলিশের ধাওয়া খেয়ে শকুনী লেকে পড়ে আন্দোলনকারী দিপ্ত দে (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর ইনডিপেনডেন্ট টিভির
স্থানীয় সূত্রে জানা যায়, কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় জড়ো হোন আন্দোলনকারীরা। পরে জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন মাদারীপুর-শরীয়তপুর সড়কে শকুনী লেকের পাড়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষ চলাকালে ধাওয়া খেয়ে লেকে পড়ে দীপ্ত দে নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

পড়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীপ্ত দের মরদেহ উদ্ধার করে। নিহত দীপ্ত দে ভোলা জেলার স্বপন দের ছেলে। দীপ্ত দে মাদারীপুর সরকারী নাজিমউদ্দিন কলেজের অনার্স ২য় বর্ষের প্রাণি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। শহরের আমিরাবাদ এলাকায় বসবাস করতো। লাশ উদ্ধারের পর আন্দোলনকারীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে আবারো সংর্ঘষ বাধে পুলিশের সাথে আন্দোলনকারীদের। সংঘর্ষে গুলিবিদ্ধিসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। সদর হাসপাতালে আহতরা চিকিৎসাধীন রয়েছে।
পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে ছত্রভঙ্গ হয়ে শহরের বিভিন্ন স্থানে জড়ো হয় আন্দোলনকারীরা। ঘটনাস্থল থেকে আটক করা হয় ৬ জনকে। ফায়ার সার্ভিস সদস্যরা শকুনী লেকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে, বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের পুরান বাজারে জেলা আওয়ামী লীগের অফিস, ডিসি অফিস ভাঙচুর ও লঞ্চঘাট পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির বলেন, ‘আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে। পরিস্থিতি মোকাবিলায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। লেক থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।’
প্রকাশিত : বৃহস্পতি বার, ১৮ জুলাই ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়








